০৬:০৩ পি.এম
বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে, কারণ গত ১৭ বছরে দেশে নতুন গ্যাসকূপ এবং বিদ্যুতের নতুন গ্রিড যুক্ত করা হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার গ্যাসের আটটি নতুন কূপ খননের কাজ শুরু করেছে।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
সরকার গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত সময়ের মধ্যে গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে বিসিক শিল্প মালিক সমিতি কর্তৃক শিল্পশ্রমিকদের জন্য বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পশ্রমিকদের বিষয়ে আমানউল্লাহ আমান বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।
শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের কল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন। বর্তমান সরকার এই সংকট নিরসনে কাজ করছে।
গ্যাসের নতুন কূপ খনন এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে।
আরও পড়ুন: একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন
আমানউল্লাহ আমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশকে লন্ডনের আদলে গড়ে তোলার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হোসেন এ সিকদারের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
পরে শিল্পশ্রমিকদের জন্য বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিল্পনগরীর শ্রমিকদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন