০৬:০৮ পি.এম
ফিফা র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকলেও, সান মারিনোর বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসাবেই দেখছেন বাংলাদেশের নতুন প্রধান কোচ থমাস ডুলি। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে তিনি যথেষ্ট সতর্ক।
ডুলি সংবাদ সম্মেলনে বলেছেন, সান মারিনোর বর্তমান র্যাঙ্কিং তাদের প্রকৃত সামর্থ্যের প্রতিফলন নয়। ইউরোপিয়ান বাছাইপর্বে নিয়মিত শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হওয়ায় তাদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতার মান অনেক বেশি উঁচু।
বাংলাদেশের কোচের মতে, শুধু র্যাঙ্কিং দিয়ে শক্তিমত্তা বিচার করা ঠিক নয়। তিনি বলেছেন, এই ম্যাচ থেকে একটি পয়েন্ট অর্জন করতেও তিনি ইতিবাচকভাবে দেখছেন। তার ভাষায়, ভালো একটি ফল বের করে আনতে পারলে সেটিই হবে দলের জন্য বড় অর্জন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দীর্ঘ ভ্রমণও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকা হয়ে দীর্ঘ বিমানযাত্রা, ট্রানজিট ও সড়কপথে ভ্রমণের কারণে দলকে শারীরিক ধকল সামলাতে হচ্ছে। পরবর্তী পুরো স্কোয়াড একসঙ্গে পাওয়ার পর প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি ডুলি।
বাংলাদেশ কোচ, প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, সান মারিনোর খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী, লম্বা ও ফিট। তাই সরাসরি শারীরিক লড়াইয়ে না গিয়ে, দ্রুত পাস ও বল নিয়ন্ত্রণের মাধ্যমে সুযোগ তৈরি করার কৌশল নিতে হবে।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। নতুন কোচের অধীনে প্রথম পরীক্ষায় কেমন করে বাংলাদেশ, সেই দিকে এখন ফুটবলপ্রেমীদের নজর।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন