১০:৫৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যাওয়ায় চালকের সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার চান্দুরা-সিঙ্গারবিল আঞ্চলিক সড়কের চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানাচ্ছেন, বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চম্পকনগর বাজারের দিকে আসছিল। চলমান নির্মাণাধীন সড়কের ভিতরে থাকা একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এর ফলে ট্রাকবোঝাই সিমেন্টের বস্তা চারপাশে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
এ সময় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকচালক আবুল কালাম (৩৫), শ্রমিক জয়নাল (২২), আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২) আহত হন। তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন