০৩:৫১ এম
দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর অবশেষে নরওয়ে ম্যাচে এগিয়ে গেল। ৭৯তম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত হেডে তারা ব্রাজিলের জালে বল জড়িয়ে ১-০ ব্যবধানে লিড নেয়।
ডান দিক থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের ভাসিয়ে দেওয়া নিখুঁত ক্রসে বক্সের ভেতর উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেড করেন হালান্ড। গোলরক্ষক আলিসনের কোনো সুযোগ ছিল না সেই বল ঠেকানোর।
পুরো ম্যাচে খুব বেশি বলের সংস্পর্শে না এলেও তিনি সুযোগ পেয়েই স্বভাবসুলভ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
এর ঠিক আগে, ৭৯তম মিনিটে, ব্রুনো গিমারাইসকে তুলে এদেরসনকে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে বদল আনার পরপরই গোল হজম করে চাপে পড়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৮১ মিনিট পর্যন্ত ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নরওয়ে। সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণের পথ খুঁজছে ব্রাজিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন