০৪:৪০ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ তথ্য।
এতে বলা হয়, ভিসা অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিনির্ভর আবাসিক ভিসার নতুন নিয়ম এবং চিকিৎসা ভিসা চালুর উদ্যোগসহ অন্যান্য বিভিন্ন পরিবর্তন ঘোষণা করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ভিসা চালু করেছে।
ফলস্বরূপ, ১৪ ও ৬০-দিনের ভিসা ক্যাটাগরির অধীনে অনেক বেশি ভ্রমণকারীর জন্য আমিরাতে ভ্রমণ করা সহজ হয়েছে।
আগে এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ ছিল।
কিন্তু, এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
আইসিপি যোগ্য বসবাসের দেশগুলোর তালিকাও সম্প্রসারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ আবাসিকরাও এ সুবিধা পাবেন।
দুবাই ভ্রমণে আগ্রহী ব্যক্তিরা এখন ৪৮ ঘণ্টার মধ্যে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পেতে পারবেন।
দুবইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার শর্ত সংশোধন করেছে দুবাই কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।
তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে।
যদি সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তবেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।
চিকিৎসার উদ্দেশ্যে আগত বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপর্তির মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।
চিকিৎসা পর্যটকদের জন্য ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা এবং পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর মাধ্যমে।
ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি যৌথভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
গত ৬ জুন থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা।
স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন