০৭:৪১ পি.এম
ঢাকা-৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার জন্য নিয়মিত অংশগ্রহণ কিশোর এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সাহায্য করবে। এতে নিজেদের জন্য একটি সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী প্রজন্মকে যোগ্য ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাভিত্তিক বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন র্যাকেট এবং ক্যাটেগরি অনুযায়ী বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন