০৩:০০ পি.এম
মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড (ওয়াইল্যান্ড) ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রচারণার উদ্দেশ্যে তার বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে ফিফাসহ সংশ্লিষ্ট কয়েকটি পক্ষের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন।
ডালাসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনের দুই পাশে প্রায় ১৭ হাজার বর্গফুটজুড়ে নির্মিত বিশাল আকারের সাঁতার কাটা তিমির এক দেয়ালচিত্র রয়েছে। এই শিল্পকর্মটির নাম ‘হোয়েলিং ওয়াল ৮২’, যা ওয়াইল্যান্ড ১৯৯৯ সালে সম্পন্ন করেছিলেন এবং এটি প্রায় তিন দশক ধরে শহরের একটি পরিচিত স্থাপনা হিসেবে পরিচিত ছিল।
সোমবার (১ জুন) ডালাসের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড দাবি করেন, বিশ্বকাপ আয়োজক, ভবনের মালিক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই এবং পূর্ব নোটিশ না দিয়েই দেয়ালচিত্রটি রঙ করে ঢেকে দিয়েছে। তার অভিযোগ, এই পদক্ষেপ ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্টস রাইটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে, যা গণসমক্ষে প্রদর্শিত গুরুত্বপূর্ণ শিল্পকর্মকে ধ্বংসের হাত থেকে সুরক্ষা দেয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা
মামলায় উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপের প্রচারণার উদ্দেশ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো 'তাড়াহুড়ো করে এবং অপরিবর্তনীয়ভাবে' শহরের একটি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছেন।
অন্যদিকে, ফিফার একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, পুরোনো দেয়ালচিত্রের জায়গায় নতুন একটি শিল্পকর্ম স্থাপন করা হবে, যা বিশ্বকাপকে ঘিরে শহরের বর্তমান ঐতিহাসিক মুহূর্ত ও বৈশ্বিক উদ্দীপনাকে তুলে ধরবে। তারা আরও জানিয়েছে, ওয়াইল্যান্ডের মূল দেয়ালচিত্রের একটি অংশ সংরক্ষণ করা হবে।
এদিকে, দেয়ালচিত্র অপসারণের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে ২,৬০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন