০৬:০৬ পি.এম
নাটোর, ১৪ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর জাগরণের অগ্রদূত এবং নারী ক্ষমতায়নের পথিকৃৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।
আজ শনিবার নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এবং স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে নারীদের জন্য গার্মেন্টস শিল্পের মতো কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। এছাড়া, তিনি নারীদের জন্য কুটির শিল্পেও কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।
তিনি বলেন, শহীদ জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষায় কন্যাশিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, নারীদের জন্য এইচএসসি পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে গেছেন তিনি।
অ্যাডভোকেট দুলু আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাস্তবায়নের প্রতিফলন বিএনপির আগামী কাউন্সিলে দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ বিষয়ে সচেষ্ট রয়েছেন। এর ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।
আরও পড়ুন: সোহেল তাজ: হাসিনা এখন লাশের অপেক্ষায়, ফেসবুক পোস্টে মন্তব্য
সংলাপে সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।
এছাড়া, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতৃবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
আরও পড়ুন: হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন