০৬:২৭ এম
ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় একটি বাঘের হামলায় সুগনি বাই ধুরভে (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে কানহা ন্যাশনাল পার্কের নিকটবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুগনি বাই ধুরভে বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত
গ্রামবাসীরা জানিয়েছেন, সুগনি বাই নিজ কুঁড়েঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বাঘ গ্রামে ঢুকে তার মাথায় কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে যখন স্থানীয়রা টর্চ নিয়ে ছুটে গেল, বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে, তাকে উদ্ধার করে বাইহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন গ্রামবাসীদের রাতের সময় ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন