ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ রুস্তমের ৫ বছরের কারাদণ্ড


যশোরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ রুস্তমের ৫ বছরের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী রুস্তম মোড়লকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা এই তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর মোড়লপাড়ার রাহেন উদ্দিন মোড়লের পুত্র।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

রায়ের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এই সুযোগে রুস্তম মোড়ল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। এক পর্যায়ে প্রতিবেশী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে রুস্তম মোড়ল পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামি রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এই সাজা প্রদান করে।

আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত ও সম্প্রসারণের উদ্দেশ্যে এশিয়ার সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন। তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় বাজেটে বিভিন্ন আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় যথেষ্ট অর্থ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মাহ্‌দী আমিন।

বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়; এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের জন্য সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা উচিত নয়।

তিনি আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখে প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত। বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণে আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই, শুধুমাত্র স্বল্পমেয়াদি হিসাব-নিকাশ নয়, টেকসই ও মানবিক আগামী গড়তে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। আলোচনা সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।

জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় কীভাবে টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

আঞ্চলিক এ সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, বেসরকারি খাতের অংশীদার ও শিশু অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে আরও বক্তব্য দেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, থাইল্যান্ডে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


স্বনির্ভর বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মুহম্মদ শহিদুল ইসলাম মন্তব্য করেন, ব্যবসায়িক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীদের কল্যাণ এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের ব্যবসায়ীরা বিশ্ববাজারে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

সম্মেলনে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খাতটির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল।

সভাপতির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, ‘কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়, তবে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।’

অনুষ্ঠানে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সহসভাপতি কাজী আব্দুল মান্নান ও মিয়া মুহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তরের সভাপতি মো. গোলাম মুর্তুজা এবং সংগঠনের আজীবন সদস্য মো. মিজানুর রহমান, মো. তালাত মাহমুদ মাসুম ও মোহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদভীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


নদভীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অনুসন্ধানে নদভীর ৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। ২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক দেখতে পায়, বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা এবং সংসদ সদস্যের সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তার বৈধ আয় ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। তবে ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সম্মানী ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ অর্থ তিনি অবৈধভাবে উত্তোলন করেন। এ কারণে দুদক ওই অর্থকে অবৈধ আয় হিসেবে গণ্য করেছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় তার মোট নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম যুগান্তরকে জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি: কক্সবাজার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধ করাতকল পরিচালনা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চার ব্যক্তিকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজসংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন (৩৬) ও শামসুল আলম (৫২) নামের দুই ব্যক্তিকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ভোমরিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন (৫২) এবং সালামত উল্লাহ (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উভয় অভিযানে সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ঈদগাঁও উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%