০৬:০৯ পি.এম
সাব্বির রহমান শামীম পাটোয়ারীর সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কোনো দলের হয়ে সাব্বির রহমান সর্বশেষ কবে এত দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন, তা মনে করতে হলে পরিসংখ্যান ঘাঁটতে হবে।
টপ এন্ড টি-২০ সিরিজে গতকাল নিজেদের প্রথম ম্যাচে নেপালকে সহজেই হারালেও আজ হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই বাংলাদেশ এইচপি তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছিল। কিন্তু সাব্বিরের দায়িত্বশীল ফিফটির পর আবদুল গাফফার সাকলাইনের ক্যামিওতে বাংলাদেশ শেষ ওভারে একটি রোমাঞ্চকর জয় পায়।
ডারউইনের মারারা ওভালে আজ আগে ব্যাটিংয়ে নেমে হোবার্ট হারিকেন্স ৭ উইকেটে ১৫৩ রান করেছে। বাংলাদেশ এইচপি ২ বল আর ৩ উইকেট বাকি রেখে লক্ষ্য টপকাতে সক্ষম হয়।
নয় দলের এই টুর্নামেন্টে টানা দুই জয় পূর্ণ করে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এইচপির অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলেরও ৪ পয়েন্ট রয়েছে। তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে আছে।
আগের দিন বল হাতে আলো ছড়ানো মোহাম্মদ রুবেল আজও ভালো বোলিং করেন। তিনি ২৫ রানে ৩ উইকেট শিকার করার পথে একটি মেডেনও করে ফেলেন। রিপন মণ্ডল ২ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
হোবার্ট হারিকেন্সের টিগ ওয়াইলি ছাড়া দলের অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়াতে গিয়ে হাবিবুর রহমান সোহান (৪), জিসান আলম (৯) ও আরিফুল ইসলাম (৪) দ্রুত আউট হলে বাংলাদেশ এইচপি চাপের মধ্যে পড়ে যায়।
তবে চতুর্থ উইকেটে অধিনায়ক ইরফান শুক্কুরের সঙ্গে ২৪ রানের একটি জুটি এবং পঞ্চম উইকেটে শামীম পাটোয়ারীর সঙ্গে ৪৬ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন সাব্বির। তিনি ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৫৯ রান করে আউট হন, কিন্তু দলকে জয়ের অবস্থায় রেখে যান। এরপর এস এম মেহেরব ও আবু হায়দার রনিকে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন সাকলাইন।
বাংলাদেশ এইচপির পরবর্তী ম্যাচ আগামীকাল ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
সংক্ষিপ্ত স্কোরঃ
হোবার্ট হারিকেন্স একাডেমি : ২০ ওভারে ১৫৩/৭ (ওয়াইলি ৭৮*, হোপ ২২; রুবেল ৩/২৫, রিপন ২/৩৪, সাকলাইন ১/২৫, হায়দার ১/৩৫)।
বাংলাদেশ এইচপি: ১৯.৪ ওভারে ১৫৫/৭ (সাব্বির ৫৯, সাকলাইন ১৯*, শামীম ১৬, মেহেরব ১৩; ম্যাকমিলান ২/২১, মালাডে ২/৩৬, রাধাকৃষ্ণান ১/১৫)।
ফল: বাংলাদেশ এইচপি দল ৩ উইকেটে জয়ী।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন