০৩:০০ পি.এম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইলের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা এই কর্মসূচি পালন করতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হয়েছেন। এরপর তারা মিছিল নিয়ে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বক্তব্য, তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা সড়ক ছেড়ে যাবেন না।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন