১০:০৬ পি.এম
বাংলাদেশ এবং জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবার জন্য দুই দেশই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, বাংলাদেশ জাপানে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করার আশা প্রকাশ করেছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের রাজধানীতে দুই দিনের সরকারি সফরে রয়েছেন, যা বাংলাদেশ-জাপান ৭ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অংশগ্রহণের জন্য।
সাক্ষাৎকের সময়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলটিকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি সপ্তম ফরেন অফিস কনসালটেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি বিআইজি-বি উদ্যোগ এবং সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির মাধ্যমে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
প্রতিমন্ত্রী এছাড়াও দেশের অভ্যন্তরে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি, তিনি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনবল ব্যবহারের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।
অন্যদিকে, জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে, সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি নৈশভোজের আয়োজন করেন।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন