১১:০৯ এম
সরকার অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা মেটাতে দীর্ঘদিন পর উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হতে যাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার দুই হাজার কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এর আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সব মিলিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের বকেয়া পাওনা সুবিধা অর্জন করতে পারবেন।
এবারে প্রথমবারের মতো কোনো ঝামেলা বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়া সরাসরি আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
আরও পড়ুন: অবৈধ পরিচয়ধারী কাদেরের পালিত পুত্র হিরুকে গ্রেপ্তার
অবসর সুবিধা বোর্ডের অধীনে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অবসরে যাওয়া শিক্ষকরা সুযোগ পাবেন একজন সর্বোচ্চ প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত প্রাপ্তির।
এ জন্য প্রয়োজন হবে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। চাকরিকালে মূল বেতনের ৬ শতাংশ চাঁদার ভিত্তিতে অবসর সুবিধা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে উঠে এসেছে, এ জন্য সরকার নতুন করে ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এর আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭০ হাজার ১১৫ জন এবং কল্যাণ ট্রাস্টের প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী অর্থ পাবেন।
সব মিলিয়ে, প্রায় ১ লাখ ১৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এ ধাপে সুবিধা পাবেন।
আরও পড়ুন: ভাটারা থানার সড়ক থেকে জব্দ গাড়ি এক যুগ পর অপসারণ
কল্যাণ ট্রাস্টে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হওয়া প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির জন্য পরিকল্পনা করা হয়েছে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ৬০০ কোটি টাকা। মূল বেতন থেকে ৪ শতাংশ চাঁদার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ প্রায় আড়াই লাখ এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত কল্যাণ সুবিধা পাওয়া যাবে।
বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে ১ লাখ ১৪ হাজারের বেশি আবেদন ঝুলে রয়েছে, যার পুরোপুরি নিষ্পত্তিতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন।
সরকার সম্প্রতি ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় বড় একটি অংশের পাওনা মেটানো সম্ভব হলেও, সবার বকেয়া টাকা একত্রে পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে আগামী ১৩ আগস্ট সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে শিক্ষামন্ত্রীর। পরবর্তীতে ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে সুবিধাবোগীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে আটক ৫৬৫, উদ্ধার মাদকদ্রব্য ও আলামত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন