০৪:২৫ পি.এম
প্রশ্ন ফাঁস কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, "এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারাজীবন মনে রাখবে।"
তিনি বলেন, "পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
শিক্ষামন্ত্রী এ সময় আরও বলেন, "যদি জানা যায়, পরীক্ষায় নকল হয়নি, অথচ সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়, তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কাস্টডিতে নেবে। তদন্তে সত্যতা মিললে তাকে গ্রেপ্তার করা হবে। সেই সংক্রান্ত আইন করা হয়েছে।"
আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ
রবিবার (২৮ জুন) সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী সাইবার সিকিউরিটি ও আইনি সংস্কারের বিষয়ে উল্লেখ করে জানিয়েছেন, "প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও যারা ফাঁসের মিথ্যা প্রচার চালাবে, তাদের সাইবার সিকিউরিটির আওতায় ট্র্যাক করা হবে।"
তিনি বলেন, "বর্তমান আইনে বিভ্রান্তি ধরার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। সেজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হয়েছে।"
এটি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।
আরও পড়ুন: ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ফিরিয়ে আনার পরিকল্পনা, আটক ২
মন্ত্রী আরও বলেন, "আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবেন, আর আমরা কি চুপ করে বসে থাকব? এটি কোনো জোকস নয়, এটা অ্যাডুকেশন।"
"বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলেই তাকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।"
কলেজ জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, "ঢালাওভাবে কলেজ জাতীয়করণ করার ইচ্ছে সরকারের নেই। যাচাই-বাছাই করে যারা যোগ্য, কেবল তাদেরই নেওয়া হবে।"
তিনি বলেন, "জনস্বার্থ বিবেচনা না করে রাজনৈতিক কারণে কলেজ সরকারিকরণের সমালোচনা করেছেন।"
আরও পড়ুন: অটোরিকশাচালক হত্যা: ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেফতার ৪
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হুঁশিয়ারি দেন, "ডিজি অফিসে বসে কোনো ধরনের দালালি চলবে না।"
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবরসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা।
এর আগে রবিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৭ জন মাদক ও ককটেলসহ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন