০৬:৫৪ পি.এম
ব্রিটেনের রাজনীতিতে শুরু হলো একটি নতুন নেতৃত্বের অধ্যায়। সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম।
তিনি বিদায়ি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে দেশের ৫৯তম সরকারপ্রধানের দায়িত্ব নেন।
বাকিংহ্যাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে ডাউনিং স্ট্রিটে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বার্নহ্যাম।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিদায়ি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন বার্নহ্যাম।
বাকিংহ্যাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, অ্যান্ডি বার্নহ্যাম রাজা তৃতীয় চার্লসের প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
যুক্তরাজ্যের সাংবিধানিক রীতি অনুযায়ী, সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বা সরকারের গঠন করতে সক্ষম ব্যক্তিকে বাকিংহ্যাম প্যালেসে আমন্ত্রণ জানিয়ে রাজা সরকারের গঠনের দায়িত্ব দেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে: ইশরাকের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন