০২:৪৯ এম
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই অর্থ দেশের মুদ্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে হিসাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন।
আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।
আরও পড়ুন: ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন