০৮:০৩ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ৪১ লাখ ফ্যামিলি কার্ডধারী এবং ৪৩ লাখ কৃষক কার্ডধারীদের নিয়ে একটি শক্তিশালী গ্রামীণ অর্থনেতিক কাঠামো তৈরি করা হবে। সরকারের এই পরিকল্পনার আওতায় কৃষককার্ড, ফ্যামিলি কার্ড এবং তৃণমূল পর্যায়ে খাল খনন, শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬' উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দ্বারা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন। সভায় মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের দিবসের ‘প্রতিপাদ্য’ ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, ‘পল্লী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকল সেক্টরকে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাব, যাতে গ্রামীণ অর্থনীতি এক নতুন পর্যায়ে চলে আসে। আমরা গ্রামীণ উন্নয়নকে উচ্চ শিখরে নিয়ে যাব।’
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে
পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের কাজ সরকারের মাধ্যমে সহজতর করা হয়েছে। এই অর্থবছরে টার্গেটেড গ্রুপ হিসেবে ৪১ লাখ পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সেই কার্ডধারী নারীদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া, এই অর্থবছরে ৪৩ লাখ কৃষককে 'কৃষক কার্ড' প্রদান করা হবে এবং অর্থ সহায়তা দেওয়া হবে। ঐ কার্ডধারীদের ঐক্যবদ্ধ করে তুলতে হবে।'
বক্তব্যের শুরুতে তিনি আরও বলেন, ‘শিশুকাল থেকে যে গ্রাম আমি দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে উন্নয়ন হয়েছিল, তার ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া চালিয়ে গিয়েছিলেন। আমরা আবার সেখানে ফিরে যেতে চাই। আমি এমন গ্রাম চাই যেখানে সঠিক সমিতি এবং সঠিক পল্লী ব্যবস্থাপনা থাকবে এবং গ্রামবাসীর মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে।'
তিনি বলেন, 'আমরা গ্রামীণ উন্নয়নে সবুজ বিপ্লব চাই, সেই সমিতি চাই, সেই উন্নয়ন এবং ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনতে হবে। আমাদের সৌভাগ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা পেয়েছি। পল্লী উন্নয়ন সকল সেক্টরকে তৃণমূল পর্যায়ে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া হবে।'
সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।
আরও পড়ুন: বর পছন্দ না হওয়ায় কনে পাঠালেন বিষ মেশানো মিষ্টি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন