ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল


অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল

অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে, আর্জেন্টিনা শিবিরে নতুন এক দুঃসংবাদ এসেছে। জুলাইয়ের ২২ তারিখে অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে লিওনেল স্কালোনির রক্ষণভাগে বড় ধরনের ইনজুরি ধাক্কা লেগেছে।

আর্জেন্টিনা দলের একজন গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল পেশির চোটের কারণে অস্ট্রিয়া ম্যাচ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়েছেন। কাতার বিশ্বকাপে ফাইনালের টাইব্রেকারে জয়ী গোল করা এই তারকার আকস্মিক অসুস্থতা আলবিসেলেস্তেদের ডাগআউটে বিপদ সংকেত তুলেছে।

গোল ডট কম এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্তিয়েলের ডান পায়ের কোয়াড্রিসেপসে বা ঊরুর পেশীতে তীব্র অস্বস্তি দেখা দেওয়ায় তার উপর শুক্রবার কিছু জরুরি মেডিকেল টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত নন।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

মন্তিয়েলের এই আকস্মিক চোট অস্ট্রিয়ার মতো গতিশীল এবং শক্তিশালী ইউরোপীয় দলের বিরুদ্ধে কোচ লিওনেল স্কালোনির সকল ডিফেন্সিভ প্ল্যান ও রক্ষণাত্মক কৌশলকে বিপর্যস্ত করে দিতে পারে। আগামী ট্রেনিং সেশনে কোচকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি মলিনাকেই রাইট-ব্যাকে অটো-চয়েস হিসেবে খেলাবেন, নাকি স্কোয়াডের ভেতর থেকে অন্য কোন ট্যাকটিক্যাল বিকল্প বা নতুন কোন ডিফেন্ডারকে খেলাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার: ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার: ভূমি প্রতিমন্ত্রী

 

দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হল প্রান্তিক পর্যায়ের কৃষক। যা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুধাবন করতে পেরেছিলেন।

তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও इस দেশে প্রান্তিক কৃষকের উৎসাহ জোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বোঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।

শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপি-এর কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উল্লেখ করেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল।

তবুও সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডটি দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষি পণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও বর্তমান সরকার প্রতি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

 

হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সভাপতির দায়িত্ব পালন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপনার দায়িত্ব পালন করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি-এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি-এর আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এবং কৃষক সেলিম শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ কৃষিবিদ মো. শামসুল আলমসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় শ্রমিককে মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বগুড়ায় শ্রমিককে মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে শাহ আলম সেখ (৩২) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম সেখ ধুনট সদর পাড়া এলাকার পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম।

স্থানীয় সূত্র জানায়, শাহ আলম সেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তিনি প্রায়ই মাদক সেবন করে মাতলামি করতেন।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সদর পাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনীল অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সুনীল অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।

রাষ্ট্রপ্রধান আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ বিষয়ে আলোকপাত করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল জাতীয় অগ্রগতি, সুনীল অর্থনীতির বিকাশ এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের অপার সম্ভাবনার এক বড় ভাণ্ডার।

তিনি উল্লেখ করেন, এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও কার্যকর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

রাষ্ট্রপতি যোগ করে বলেন, বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ উপকূলীয় ও সামুদ্রিক এলাকায় জরিপ পরিচালনা, নটিক্যাল চার্ট প্রণয়ন, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী তথ্য আদান-প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সমুদ্রসংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বর্তমানে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

হাইড্রোগ্রাফি সেবা সামুদ্রিক পরিবহন ও সুনীল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণেও কাঙ্ক্ষিত অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


রাজশাহীতে দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা চুরি

রাজশাহী নগরীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় 'কারুশ্রী জুয়েলার্স' নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজশাহীর সব জুয়েলারির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাহেববাজার এলাকার আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় 'আফিয়া জুয়েলার্স' ও 'কারুশ্রী জুয়েলার্স' পাশাপাশি অবস্থিত। দুর্বৃত্তরা প্রথমে আফিয়া জুয়েলার্সের শোরুমের তালা খুলে ভেতরে প্রবেশ করে। তারপর দুটি শোরুমের মাঝখানের লাগোয়া দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সের ভেতরে ঢুকে পড়ে। সেখান থেকে তারা সিন্দুক ও শোকেসে থাকা সমস্ত স্বর্ণালংকার, চাঁদি এবং নগদ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। তবে ওই সময় পাশের আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল ছিল না বলেও জানা গেছে।

ভুক্তভোগী কারুশ্রী জুয়েলার্সের মালিকপক্ষ জানিয়েছে যে, দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে।

এই চুরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাজুস। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, 'কারুশ্রী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ সোনা, চাঁদি ও নগদ টাকা চুরি করা হয়েছে। এই মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে রাজশাহীর সকল জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।'

চুরির খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, 'পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%