০৯:১৬ এম
ওমানে উপকূলের কাছে একটি জাহাজে অজানা বস্তুর আঘাতে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবারের দিনে, ৭ জুলাই ভোরবেলা, যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থার সূত্র থেকে জানা যায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে ঐ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে (পোর্ট সাইড) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এর ফলে তাৎক্ষণিকভাবে জাহাজটিতে আগুন ধরে যায়।
ঘটনার কারণ ও প্রকৃতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে, ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
সংস্থাটি উল্লেখ করেছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন