০১:৩২ পি.এম
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বেইজিংয়ে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানাচ্ছে, সি চিনপিং বেইজিংয়ের দিওয়ুতাই স্টেট গেস্টহাউসে লুকাশেঙ্কোকে স্বাগত জানান।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করতে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে তিনি বরাবরই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
ন্যাটোর পূর্ব সীমান্তসংলগ্ন দেশ বেলারুশে রাশিয়ার সর্বাধুনিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধজুড়ে চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করলেও, কিয়েভের মিত্ররা দীর্ঘদিন ধরে বেইজিংয়ের বিরুদ্ধে গোপনে মস্কোকে সহায়তা করার অভিযোগ তুলে আসছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ চীন সফর করেন লুকাশেঙ্কো। ওই সময় তিনি বেইজিংয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ ও তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন