০৯:৪৮ এম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তাতে ইন্টারনেট সংযোগ চালু থাকানোর নির্দেশনা দিয়েছিল।
এছাড়াও থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠানোর নির্দেশনা ছিল। ১ জুন এ বিষয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল।
কিন্তু, একদিন পরই ঢাকা বোর্ড সেই চিঠিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোর নির্দেশনা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: নেত্রকোণার আটপাড়া-কেন্দুয়া উপজেলায় সন্ত্রাস-নাশকতায় বিন্দুমাত্র ছাড় নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন