০৬:৩০ পি.এম
২০২৬ ফিফা বিশ্বকাপ নতুন এক অধ্যায় যোগ করতে যাচ্ছে, কারণ এই প্রথমবার তিনটি দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এই জমকালো উদ্বোধনী পর্বটি পৃথকভাবে আয়োজন করা হবে।
বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে, যেখানে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে, অর্থাৎ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে ভিন্ন ভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে স্থানীয় সংগীত, নৃত্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পকলার উপস্থাপন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করছে সন্ত্রাসী গোষ্ঠী
এই পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা থাকবেন। ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’র পর তিনি এবার নতুন বিশ্বকাপ থিম সং পরিবেশন করবেন। তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না, এবং আরও অনেক আন্তর্জাতিক তারকা।
অন্যদিকে, কানাডার টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে স্বাগতিক কানাডা শুরু করবে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া ক্যারা এবং বলিউডের তারকা নোরা ফাতেহি সহ আরও অনেক শিল্পী।
তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। সেখানে কেটি পেরি, অ্যানিত্তা, লিসা ও রেমাসহ একঝাঁক বিশ্ব তারকা পারফর্ম করবেন। যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে উদ্বোধনী দিনের আয়োজন শেষ হবে।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন