০৭:০৯ পি.এম
জোট ভাঙনের মধ্য দিয়েই পর্দা নামলো জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কর্মসূচি।
খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে ঐক্যের সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির শফিকুর রহমান।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পর্দা নামলো সিলেটে।
শনিবার (২৫ জুলাই) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলগুলোর কর্মী-সমর্থকরা। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের।
বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
এই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন যেকোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।
এদিকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সকল কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দেয় খেলাফত মজলিস।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন