০৭:৩৯ পি.এম
গাজীপুরের টঙ্গীতে পুলিশ জাল টাকার নোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকা, একটি কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং অপরজন টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে ভাসমান মো. সোহেল (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টায় আশরাফ সেতুর সামনে জাল টাকা নিয়ে ওই দুই ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন সিরিয়ালের জাল টাকার মোট ৫১টি নোট উদ্ধার করা হয়েছে, যেগুলোর মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে শনিবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন