০৪:০৩ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, সমবায় আন্দোলনকে আরো বেগবান ও তীব্র করা প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন, গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার জন্য সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া অত্যন্ত জরুরি। দেশের ১৮ কোটি মানুষকে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী করা সম্ভব।
রবিবার (৮ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত এক আলেচনাসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
রিজভী আরও বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়েছিল। সে সময় গ্রাম সমিতি ছিল, যেখানে সম্রাট বা বাদশাকে টেক্স দিতে হতো না। কিছু মানুষ একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করতেন। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক মিলে গঠিত হত গ্রামীণ সমিতি। বর্তমানে সেই গ্রামীণ সমিতি থেকে আধুনিক পদ্ধতিতে সমবায় প্রতিষ্ঠিত হয়েছে। এই গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরো বেগবান ও তীব্র করার প্রয়োজনীয়তা রয়েছে। সমবায়ের ভিত্তিতে সুখী ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, সমবায় সিমিতিগুলোকে কম্পানি আইন থেকে মুক্ত করা প্রয়োজন। এজন্য প্রধান অতিথি রুহুল কবির রিজভীর সহযেগিতা কামনা করেন তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী রাতদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমরা সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে চাই।
প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলায় ২২৬টি সমবায় সমিতির ৭০ হাজার সদস্য রয়েছে। এসব সমিতির বর্তমানে ১৫ হাজার কোটি টাকা সঞ্চয় আছে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে ইসরাইলের ওপর চাপ বাড়বে, দাবি আসিফ নজরুলের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন