১০:৫১ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তমঞ্চে চলমান ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বের সব খেলা বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।
শনিবার (২০ জুন) কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খেলা দেখানোর জন্য আবেদন করেছিল। কিন্তু স্পন্সরের ব্যবস্থা না হওয়ায় প্রশাসন আপাতত নাকচ করে দেয়। জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অস্ট্রেলিয়া সফর শেষে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর মাঝেই ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন
এ ব্যাপারে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন,
"কুবি শিক্ষার্থীরা জায়ান্ট স্ক্রীনে ফুটবল বিশ্বকাপ দেখানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়।" তবে স্পন্সর সংক্রান্ত সমস্যা থাকায় সেটা সম্ভব হয়নি। তাই আমরা কুবি ছাত্রদলের উদ্যোগে মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রীনে খেলা দেখানোর আয়োজন করছি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে খেলা দেখতে আসার আহ্বান রইল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন