১০:২৭ পি.এম
দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপন করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে মণ্ডপগুলোতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য প্রকাশ করেন।
রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে সারাদেশে নেতাকর্মীদের সমন্বয়ে কীভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: আ'লীগের মতো ভিনদেশি সেবাদাসদের জায়গা স্বাধীন বাংলাদেশে আর হবে না: সারজিস আলম
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র ও নীলনকশা করছে।
এসময় স্থানীয় সরকার নির্বাচন, ছাত্রদলের কমিটি ও জাতীয় কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে রিজভী জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এর আগে, সন্ধ্যা সারে ছয়টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হল প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন