ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাউজানে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুইটি ভাটার বিরুদ্ধে ব্যবস্থা


রাউজানে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুইটি ভাটার বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রামের রাউজান এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে দুইটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. রাহাতুল ইসলাম।

ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার মেসার্স মদিনা ব্রিকস (ইঝই) ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেসার্স বাগদাদ ব্রিকস (ইগই) ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


হাটহাজারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের  হাটহাজারী

গতকাল রবিবার সকাল এগারোটায় উপজেলা এলাকায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রানী সম্পদ বিভাগ এবং ভেটেরিনারি হাসপাতাল একটি র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় প্রানী সম্পদ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "রপ্তানিমূখী প্রানী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় বক্তারা উল্লেখ করেন যে, দেশকে প্রানী সম্পদে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষক ও খামারীদের অবদানের কারণে বর্তমানে দেশে প্রোটিনের চাহিদা পূরণ হতে চলেছে।

মেধাবী জাতী গঠনে শিশুদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করানো জরুরি। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে উদ্যোক্তা ও খামারী সৃষ্টি হচ্ছে, যার ফলে বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে। সরকারি চাকুরির উপর নির্ভরতা ক্রমশ কমে আসছে। খামারিদের প্রানীদের খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ ও গিয়াস উদ্দিন চেয়ারম্যান। উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিজয় দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে সৈয়দ আহমেদ (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গাছের উপরে অবস্থানকালে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোয়ার নুনিয়া এলাকায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে ওই ব্যক্তির গাছে আটকে থাকার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় দলটি রাত ১০টা ১০ মিনিটে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ২৫ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে গাছ থেকে সৈয়দ আহমেদের মরদেহ নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার অভিযানে শাহরাস্তি ফায়ার স্টেশন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন ও মনোহরগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। অভিযান শেষে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল স্টেশনে ফিরে আসে।

এদিকে, গাছের ওপর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোয়ার নুনিয়া এলাকা এবং আশপাশে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের দাতব্য চিকিৎসালয়ে সেবার মান পরিদর্শন করলেন পৌর প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


চাঁদপুরের দাতব্য চিকিৎসালয়ে সেবার মান পরিদর্শন করলেন পৌর প্রশাসক

চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে পুরানবাজারে অবস্থিত ১০৫ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয় পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) দেবাশীষ চৌধুরী।

পরিদর্শনকালে তিনি চিকিৎসালয়ের সার্বিক কার্যক্রম, রোগীদের বসার ব্যবস্থা এবং সেবার পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিশুদের টিকাদান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, "প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁদপুর পৌরসভার ঐতিহ্য। নতুনভাবে এর চিকিৎসা কার্যক্রম চলছে। যে যে বিষয়গুলো প্রাথমিকভাবে করা দরকার, আমড়া সেগুলো করে দেব। বসার সুব্যবস্থাসহ অনুমোদনের বিষয় এবং আমাদের জেলাপ্রশাসক স্যার সর্বক্ষণিক কিন্তু এই প্রতিষ্ঠানের ভালোর জন্য আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।"

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার (শরীফ), উপ-সহকারী প্রকৌশলী দিলীপ দে, পৌর মেডিকেল অফিসার ডা. তানজিল হোসেন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, স্বাস্থ্য সহকারী বিপ্লব রায়, পরিচ্ছন্নতা বিভাগের সম্রাট, ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্সী, মো. খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টদের মতে, শতবর্ষী এই দাতব্য চিকিৎসালয়ে বসার সুব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদনসহ প্রাথমিক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারের মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে ডেঙ্গুতে কলেজ ছাত্র আরিফ হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


সেনবাগে ডেঙ্গুতে কলেজ ছাত্র আরিফ হোসেনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আরিফ হোসেন সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশারপাড় গ্রামের গোরফার মিয়ার পুত্র। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে আরিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু ঘটে। রবিবার বাদ আসর তার জানাজা নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তরুণ কলেজ শিক্ষার্থী আরিফের মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%