ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জেরে জাপানের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার


বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জেরে জাপানের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের কারণে মস্কো জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ অব্যাহত রয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়া সোমবার জানায়, পুতিনের সফরের প্রতিবাদ জানাতে টোকিওতে মস্কোয় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের রাষ্ট্রদূত আকিরা মুতোকেও তলব করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক

এই বিতর্কিত দ্বীপগুলিকে জাপানে ‘নর্দার্ন টেরিটরিজ’ হিসেবে পরিচিত করা হয়। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করার পর থেকেই রাশিয়া ও জাপানের মধ্যে এ বিষয়ে বিরোধ চলছে।

৭৩ বছর বয়সী পুতিন রাশিয়ার নিকটবর্তী সাখালিন দ্বীপ সফরের পর কুরিল দ্বীপপুঞ্জে যান। তাঁর এই সফরের প্রতিবাদে জাপান রুশ রাষ্ট্রদূতকে তলব করে।

এর পর রাশিয়াও জাপনের রাষ্ট্রদূত আকিরা মুতোকেকে তলব করার সিদ্ধান্ত নেয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার বলেন, জাপানি কর্মকর্তারা পুতিনের সফরের সমালোচনা করে কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছেন।

আরও পড়ুন: কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত

লাভরভ সাংবাদিকদের জানান, ‘আমরা (জাপানের) রাষ্ট্রদূতকে তলব করেছি।’ তবে তিনি উল্লেখ করেন, শুরুতে টোকিও থেকে জানানো হয়েছিল, মুতো তাৎক্ষণিকভাবে বৈঠকে উপস্থিত হতে পারবেন না।

লাভরভ বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, তিনি হয় মস্কোতে নেই অথবা অসুস্থ। বিষয়টি আসলে কী তা আমরা পুরোপুরি বুঝতে পারিনি।’

পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, লাভরভের বক্তব্যের পর জাপানের রাষ্ট্রদূত ‘হঠাৎ সুস্থ হয়ে ওঠেন’ এবং মঙ্গলবার বৈঠকে উপস্থিত হবেন।

লাভরভ বলেন, জাপানের রাষ্ট্রদূতকে তলবের উদ্দেশ্য হলো জাপানি নেতৃত্বের আচরণ এবং স্বাগতিক দেশে একজন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন সম্পর্কিত আলোচনা করা।

আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই জাপান ও রাশিয়ার সম্পর্ক আরও খারাপের দিকে চলে গেছে।

জাপান জি-৭-এর অন্যান্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তারা ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তা এবং প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সরঞ্জামও প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা ১০

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে অবস্থিত এলাকাতে রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় গভর্নর মঙ্গলবার এ বিষয়ে তথ্য প্রদান করেছেন।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন, ‘রুশ বাহিনী পেচেনিগিতে রকেট হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ জন নিহত হয়েছেন।’ এছাড়া, কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্ন জ্বালানি বাড়াতে ৫০ বিলিয়ন ডলারের পরিকল্পনা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


পরিচ্ছন্ন জ্বালানি বাড়াতে ৫০ বিলিয়ন ডলারের পরিকল্পনা কানাডার

কানাডার পূর্বাঞ্চলের বায়ু এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছে দেশের সরকার। অটোয়া এই পরিকল্পনাকে ‘উত্তর আমেরিকার ইতিহাসে পরিচ্ছন্ন জ্বালানিতে সবচেয়ে বড় বিনিয়োগ’ হিসেবে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা এএফপি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার ঘোষিত এই প্রাথমিক চুক্তিটি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার, কুইবেক প্রদেশ এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের মধ্যে হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো দেশটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

পরিকল্পনার আওতায় চার্চিল ফলস বিদ্যুৎকেন্দ্রের আধুনিকায়ন এবং ল্যাব্রাডরে গাল আইল্যান্ডে নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ করা হবে। উল্লেখ্য, এই দুটি প্রকল্প কানাডার আটলান্টিক উপকূলের ল্যাব্রাডর এলাকায় অবস্থিত।

উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের একটি অংশ কুইবেকে সরবরাহ করা হবে এবং কুইবেকের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাইড্রো-কুইবেক এই বিদ্যুতের একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিক্রি করবে।

কার্নির কার্যালয় থেকে জানানো হয়েছে, পুরো প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন কানাডীয় ডলার (৫০.৫ বিলিয়ন মার্কিন ডলার)।

তবে এই উদ্যোগটি কয়েক মাসের মধ্যেই থমকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। সোমবার নিউফাউন্ডল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুইবেকের মুখ্যমন্ত্রী ক্রিস্টিন ফ্রেশেত স্বীকার করেছেন যে, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ বিচ্ছিন্নতাবাদী পার্টি কুইবেকোয়ার আগামী অক্টোবরে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে জয়ী হলে চুক্তিটি বাতিল হতে পারে। বর্তমান জনমত জরিপগুলোতে দলটির জয়ের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।

যদিও প্রকল্পটি বাস্তবায়িত হলে উৎপাদিত বিদ্যুৎ টরন্টো, মন্ট্রিয়ল এবং ভ্যাঙ্কুভারের সকল বাড়িতে আলোর সঙ্গে সঙ্গে গরম এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট হবে বলে মন্তব্য করেছেন কার্নি।

গত বছর দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কার্নি পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের সমালোচনার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, কার্নি তাঁর পূর্বসূরি জাস্টিন ট্রুডোর সরকারের জলবায়ু প্রতিশ্রুতি থেকে সরে আসছেন।

গত বছর, কার্নির মন্ত্রিসভার একজন সদস্য আলবার্টা থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত নতুন তেল পাইপলাইন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন।

এদিকে, সোমবারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কানাডিয়ান ক্লাইমেট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলেছে, যে ধরনের উচ্চাভিলাষী পদক্ষেপ কানাডার বিদ্যুৎ গ্রিডে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে প্রয়োজন, এই পরিকল্পনা তারই প্রতিফলন।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট রিক স্মিথ জানিয়েছেন, দেশের অভ্যন্তরে পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ বাড়ানো হলে অস্থির জ্বালানি বাজারের মধ্যেও জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে সাধারণ নির্বাচনের আগে প্রার্থী বাছাই করল নেতানিয়াহুর লিকুদ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ইসরাইলে সাধারণ নির্বাচনের আগে প্রার্থী বাছাই করল নেতানিয়াহুর লিকুদ পার্টি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদে সোমবার দলের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিয়েছেন সদস্যরা। আগামী ২৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনের প্রেক্ষিতে লিকুদ এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে।

এই খবরটি বার্তা সংস্থা এএফপি’র ক্ষেত্রে।

নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী। যদিও বর্তমানে তিনি আগের চেয়ে দুর্বল রাজনৈতিক পরিস্থিতিতে রয়েছেন। তাঁর সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারে উদ্যোগ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। হামাসের ৭ অক্টোবরের হামলা থেকে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অভিযান ও যুদ্ধ চালিয়ে আসছেন।

বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, আগামী নির্বাচনে লিকুদের আসনসংখ্যা ৩২ থেকে ২২টিতে কমে যেতে পারে।

সোমবারের প্রাথমিক নির্বাচনে লিকুদের প্রায় ১ লাখ ৪০ হাজার সদস্য ভোট দিয়েছেন। তবে দলটির নেতা নেতানিয়াহু নিজের পছন্দের প্রায় ১০ জনকে প্রার্থী হিসেবে মনোনীত করার সুযোগ রেখেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি নিজের চারপাশে আরও বেশি অনুগত নেতাদের রাখার চেষ্টা করছেন।

লিকুদ দলের দীর্ঘদিনের সদস্য ৩০ বছর বয়সী আভি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, 'এটা গণতান্ত্রিক নয়, তারা লিকুদকে ধ্বংস করে দিয়েছে।' আগামী সাধারণ নির্বাচনে নিজের ভোটের সিদ্ধান্তও তিনি এখনও নেননি বলেছেন।

তবে দলের কেন্দ্রীয় কমিটির ৭৯ বছর বয়সী সদস্য এলি কোহেন এসব সমালোচনা খারিজ করেছেন। নেতানিয়াহুর প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু 'ঈশ্বরপ্রদত্ত দায়িত্বে' রয়েছেন।

লিকুদের দুই কর্মী নারকিস আলফি ও ব্রোরিয়া বেন ইয়েহুদা দলের নেতৃত্বে নেতানিয়াহুর ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। আলফি এএফপিকে বলেছেন যে, তাঁর ধারণা, প্রধানমন্ত্রী এখানে 'বাস্তব পরিবর্তন' আনতে চান। সেই লক্ষ্যে তিনি তরুণ ও উদ্যমী নতুন মানুষকে দলে যোগ করতে চেষ্টা করছেন।

বেন ইয়েহুদা লিকুদকে একটি বৈচিত্র্যময় দল হিসেবে তুলে ধরেন। তাঁর ভাষ্যমতে, দলে মিজরাহি ও আশকেনাজি ইহুদীদের পাশাপাশি ইহুদি ও আরব—বিভিন্ন পটভূমির মানুষ রয়েছেন। আর এই বৈচিত্র্যই লিকুদের শক্তি হিসেবে বিবেচিত হতে পারে।

প্রাথমিক নির্বাচনে অনেক ধর্মীয় ইহুদিও দেখা যায়। তাদের মধ্যে অতি-রক্ষণশীলদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই নিজেদের স্বার্থ রক্ষার জন্য লিকুদে যোগ দিয়েছেন।

দলের কয়েকজন মন্ত্রীসহ জ্যেষ্ঠ নেতারা নির্বাচিত প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন। ভোটকেন্দ্রে তাঁদের প্রচুর প্রার্থীর সঙ্গে দেখা যায়, যাদের সাধারণ ভোটারদের কাছে এখনও তেমন পরিচিতি নেই। নেতারা প্রার্থীদের সঙ্গে হাসি, কথা বলেন, আলিঙ্গন করেন এবং সেলফিও তুলেন।

লিকুদের বিদায়ী আইনপ্রণেতা আমিত হালেভি নেতানিয়াহুর জন্য নির্ধারিত 'সংরক্ষিত আসনের সংখ্যা আরও কম হওয়া উচিত' বলে মত দেন। তবে তিনি মনে করেন, শেষ পর্যন্ত অধিকাংশ প্রার্থীই দলের প্রাথমিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ভোট শেষে লিকুদ জানায়, এবার প্রাথমিক নির্বাচনে ভোট পড়েছে ৫৩ শতাংশ। ২০২২ সালের সর্বশেষ প্রাথমিক নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ১০ শতাংশ বেশি।

সাধারণ নির্বাচনের আগে দলের কর্মী-সমর্থকদের সক্রিয়তা এবং ভোটারদের মধ্যে দলীয় সংগঠনের সক্ষমতা বোঝার জন্য এই ভোটার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র খরা দেখা দেওয়ার কারণে দেশটির দুটি বৃহত্তম জলাধারের পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গত সপ্তাহের শেষে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

নতুন এ রেকর্ড কলোরাডো নদীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবে তৈরি হওয়া সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। ৪ কোটি মানুষের জন্য নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির উৎস।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কলোরাডো নদীর পানি লেক পাওয়েল ও লেক মিডে প্রবাহিত হয়। সারা বছর পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল বাঁধ নির্মাণ করে এসব জলাধার তৈরি করা হয়েছে।

জলাধার দুটির পানির স্তর এখন এমন পর্যায়ের সামান্য ওপরে আছে, যেখানে নিচে নেমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।

ব্যুরো অব রিক্লেমেশনের তথ্য অনুযায়ী, রোববার মূলত উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত লেক পাওয়েলের পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫১৯ দশমিক ৮০ ফুট ওপরে নেমে এসেছে। কলোরাডো নদীর পানি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে রেকর্ড করা আগের সর্বনিম্ন স্তরের চেয়েও এটি কম।

তথ্য অনুযায়ী, শুক্রবার নেভাদা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তে হুভার বাঁধের মাধ্যমে তৈরি লেক মিডের পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩৯ দশমিক ৭০ ফুট ওপরে নেমে এসেছে।

কলোরাডো নদীর ওপর নির্ভরশীল সাতটি অঙ্গরাজ্য নদীর পানি কীভাবে ভাগ করে নেবে, তা নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ করে আসছে। তবে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এই অচলাবস্থার কারণে ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে বাধ্য হলেন। জুলাইয়ের শেষ দিকে প্রশাসন খরা মোকাবিলায় উল্লেখযোগ্য বিধিনিষেধসহ একটি পরিকল্পনা প্রকাশ করেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রশাসন ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নেভাদার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। ২০৩৬ সাল পর্যন্ত প্রতিবছর এসব অঙ্গরাজ্যকে সম্মিলিতভাবে সর্বোচ্চ ৩ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার কমাতে হবে। এই পরিমাণ পানি ১৫ লাখ অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান।

কলোরাডো, উটাহ, ওয়াইওমিং ও নিউ মেক্সিকো— নদীর ওপর নির্ভরশীল অন্য চার অঙ্গরাজ্যের জন্য বড় ধরণের কোনো পদক্ষেপের প্রয়োজন হবে না।

এই বৈষম্য নিয়ে বিরোধের কারণে আইনি লড়াই শুরু হতে পারে। সম্ভাব্য মামলার জন্য অ্যারিজোনা ইতোমধ্যে কয়েক মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%