ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যবসায়িক বিরোধে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩


ব্যবসায়িক বিরোধে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধের প্রেক্ষিতে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) এবং মো. হেলাল উদ্দিন (৩৮)।

আরও পড়ুন: যশোরে ১৫০ টন সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, জাকিয়ার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টে’-এর একজন কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও হুমকি দেন।

এই ঘটনার পর শনিবার (২৯ আগস্ট) বড় বাজারে জাকিয়া ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, একজন নারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা জাকিয়াকে কয়েকজন যুবক লাথি ও ঘুষি মারেন।

আরও পড়ুন: খুলনায় রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় দু'জন গ্রেফতার

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন: প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ বল করতে ১০০ কিলোমিটার রান-আপ!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


১ বল করতে ১০০ কিলোমিটার রান-আপ!

শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কথা। মাঠের বাউন্ডারি লাইনই তো ১০০ মিটার হয় না।

 

এখন প্রশ্ন উঠছে, একজন বোলার কীভাবে ১০০ কিলোমিটার রান-আপ নিয়ে একটি বল করতে পারেন? এমনটাই ভাবছেন সবাই।

এক কাঠি সরেস হয়ে হয়তো এমনটাও ভাবছেন সাংবাদিক ভুল করে লেখেননি তো। ভুল নয়, সত্যিই এমন লেখা হয়েছে। তবে এটি পেশাদার কোনো ম্যাচ নয়, বরং একটি বলের চ্যারিটি ম্যাচ। সেই ম্যাচে অংশগ্রহণ করেছেন বাবা ও ছেলে।

 

ছেলে স্যাম বোদোয়ানোর বোলিংয়ের বিপরীতে ব্যাট করেছেন তার বাবা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের প্রয়াত স্ত্রীর স্মৃতিতে গঠিত রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের (Ruth Strauss Foundation) জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই পাগলাটে রান-আপ নিয়েছেন বোদোয়ানো। দাতব্য কাজের মাধ্যমে তিনি ৬ হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

 

বোদোয়ানো রান-আপের শুরুটা করেন ক্রিকেটের তীর্থভূমি হিসেবে পরিচিত লর্ডস থেকে।

 

গন্তব্য ছিল ওয়াকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাব। ইংল্যান্ড-পাকিস্তানের লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় বল হাতে দৌড় শুরু করেন তিনি। প্রায় ১০০ কিলোমিটার দৌড়ে স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে থাকা বাবার দিকে বল ছুঁড়েন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরে করা বলটি ব্যাটে লাগান তার বাবা। এরপর উপস্থিত সবাই আনন্দিত হয়ে করতালি দিতে থাকেন।

 

টেস্ট ক্রিকেটের পোশাক পরিহিত বোদোয়ানো নির্ধারিত সময়ের আগেই বোলিং প্রান্তে অবস্থান নেন। রবিবার দুপুর ২টায় বল করার কথা থাকলেও ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে আগেই হাজির হন তিনি। আগের রেকর্ডটি ছিল অন্য একজনের ২৪ কিলোমিটারের। এমন দৌড় আগেও দিয়েছেন বোদোয়ানো। সেবার ক্রিকেট প্যাড পরে ও হাতে ব্যাট নিয়ে ৫ কিলোমিটার দৌড়ে আলোচনায় এসেছিলেন তিনি। সময় নিয়েছিলেন ২০ মিনিটের কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস আমির উদ্দিন বাবুকে গুরুত্বপূর্ণ সরকারি নথিতে কাটাছেঁড়া বা টেম্পারিংয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুজনকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মে পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি চিঠি জেলা রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪২১/৪৭১ নম্বর বালাম বইয়ের একটি স্থানে ‘১২৫’ সংখ্যাটি কেটে ‘১৩৫’ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ডে এ ধরনের পরিবর্তনের বিষয়টি নজরে আসার পর পোরশা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে রেকর্ডরুমের রেজিস্টার যাচাই করা হয়। রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট বালামটি পর্যায়ক্রমে ইসমত আলী, রাবেয়া বেগম এবং সর্বশেষ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নকল নবীস আমির উদ্দিন বাবু বের করেছিলেন। এরপর সংশ্লিষ্ট তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। পরবর্তীতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য ধামইরহাটের সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। তদন্তের সময় সংশ্লিষ্ট নথির হাতের লেখা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হলেও বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কারণে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করার সুপারিশ করে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন দেওয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য বিষয়টি মান্দার সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে বলে জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কথিত নথি টেম্পারিংয়ের সঙ্গে কারা সরাসরি জড়িত সে বিষয়ে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।এদিকে, গত ২৩ আগস্ট ২০২৬ পোরশা সদর ইউনিয়ন ভূমি অফিসে কথিত দালাল সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহের সময় আমির উদ্দিন বাবুসহ কয়েকজনের উপস্থিতি দেখা যায়। পরে ওই ভূমি অফিসকেন্দ্রিক দালাল সিন্ডিকেটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আমির উদ্দিন বাবু সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভূমি অফিসে দালালি করেন এবং ভূমি-সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নথি টেম্পারিং এবং দালালি সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমির উদ্দিন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নথি টেম্পারিংয়ের অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত শেষে নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সকলের বেতন দ্বিগুণ হবে, এ বিষয়টি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন যে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা বিদ্যমান।

 

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।

তথ্য উপদেষ্টা বলেন, 'আমি কথা বলে দেখেছি, সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল দীর্ঘদিন হয়নি। অনেকের ইনক্রিমেন্ট হতে হতে বেতন অনেক ক্ষেত্রে ওই পর্যায়ে চলে গেছে। অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকাই বা বাড়বে।'

 

তিনি আরও বলেন, 'দেখতে মনে হচ্ছে, বেতন অনেক বেড়ে যাবে, শতভাগ বেড়ে ডাবল হয়ে যাবে। বিষয়টি কিন্তু এরকম না। অনেক সিনিয়র কর্মকর্তা আছেন, যাদের বেতনের ইনক্রিমেন্ট হতে হতে তারা নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছেন।'

পে স্কেল বাস্তবায়নে ব্যয় বাড়বে এবং এই ব্যয়ের জন্য সরকারের বাজেট রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

 

নতুন পে-স্কেলের ফলে বাজারে কী প্রভাব পড়তে পারে এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে সেটিকে সহনীয় বলা যায়। কিন্তু দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কে ছিল এবং তা ১০ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে অবশ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমাকে ছাড়া বিশ্বকাপ আগের মতো থাকবে না’, মেসির বিদায়ে আবেগঘন মরিনহো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


‘তোমাকে ছাড়া বিশ্বকাপ আগের মতো থাকবে না’, মেসির বিদায়ে আবেগঘন মরিনহো

রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকার সময় হোসে মরিনহোকে কত রাত ঘুম হারাম করতে হয়েছে লিওনেল মেসিকে সামলাতে, তার কোনো হিসাব নেই। এই পর্তুগিজ ‘স্পেশাল ওয়ান’ মেসির জাদুকরী ড্রিবলিং এবং ক্ষুরধার আক্রমণ ভেস্তে দিতে বিশেষ পরিকল্পনা তৈরি করতেন।

 

বহু যুদ্ধের সেই পরিচিত প্রতিপক্ষ যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তখন শত্রুতার দেওয়াল গলে বেরিয়ে আসে নিখাদ শ্রদ্ধা।

সম্প্রতি সান্তিয়াগো বার্নাবেউয়ের হটসিটে ফিরে আসা মরিনিওকেও মেসির বিদায়ে তৈরি হওয়া শূন্যতা স্পর্শ করেছে। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার আন্তর্জাতিক অবসরের ঘোষণা তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা জানান মেসি।

 

অবসরের বার্তায় আবেগপ্রবণ হয়ে আলবিসেলেস্তে অধিনায়ক লেখেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিদায়বেলায় নিজের ভেতরের আবেগ ধরে রাখতে না পেরে দেশের ভক্তদের উদ্দেশে মেসি আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে। তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি।

 

কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’

মহাকাব্যিক ক্যারিয়ারের এই শেষ পাতায় প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি মরিনিও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কোচ হলেও মেসির বিদায় মেনে নিতে তার কষ্ট হচ্ছে। মেসির সেই পোস্টের কমেন্ট বক্সে পর্তুগিজ মাস্টারমাইন্ড লেখেন, ‘চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।

 

তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একই রকম থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%