০১:১৩ পি.এম
নেপালের কাঠমান্ডুতে যন্ত্রপাতির ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।
নির্ধারিত সময় অতিক্রম করলেও ফ্লাইটটি ছাড়তে না পারায় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে থাকা ১২৭ জন যাত্রী সেখানে আটকা থাকেন।
পরে তাদের একটি বিকল্প উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
যাত্রীরা সোমবার রাত ১২টার পর ঢাকায় পৌঁছান।
জানা যায়, রবিবার বিকেলে ঢাকার লক্ষ্যে উড্ডয়ন করার আগে ফ্লাইটটিতে একটি ত্রুটি ধরা পড়ে। এর পর যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফেরত নেওয়া হয়।
প্রায় সাত ঘণ্টার পর বিকল্প উড়োজাহাজে করে সোমবার রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা।
আরও পড়ুন: নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ, আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রবিবার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটি ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ত্যাগ করে।
রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর উড়োজাহাজটি আবারও টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে তা সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণালংকারের লোভে মাকে হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার
অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কথা উল্লেখ করেন তিনি।
এদিকে আটকে থাকা যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।
পরে ওই বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: বরিশাল ও পাবনায় এসআরবির অভিযানে বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন