০৩:৩৮ পি.এম
ময়মনসিংহে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সিএনজিচালিত একটি অটোরিকশার ওপর বাসের চাপা পড়ে একসঙ্গে ৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হ্যাপি বার্থডে তারেক রহমান, এ তুফান ভারি, দিতে হবে পাড়ি
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এই ঘটনায় অটোরিকশায় থাকা ৭ জন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়।
এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন