১১:১২ পি.এম
নতুন গল্প বুনতে চলেছেন নির্মাতা কাজী আসাদ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ নিয়ে আসছে ওটিটি জায়ান্ট চরকি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার।
পোস্টারটির ক্যাপশনে রহস্যময়ভাবে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'লাইফলাইন' শিগগিরিই আসছে।’
আরও পড়ুন: ঢাকাই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের ইঙ্গিত দিলেন প্রযোজক
পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন এবং দর্শকদের মাঝে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য তার ভক্তরা মুখিয়ে আছেন। জীবনের জার্নি এবং সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষা।
তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গান বিষয়ক বিস্তারিত তথ্য এখনো নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করেনি।
প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন