০৮:২১ এম
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাধারণত টানা বৃষ্টির কারণে বাতাসের মানের উন্নতি হওয়ার কথা। কিন্তু এবার কয়েক দিনের বর্ষণের পরও মেগাসিটি ঢাকা বাতাসের মানে সেই প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। বরং, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও প্রথম দিকে উঠে এসেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার স্কোর ছিল ১৫৪। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় স্থানে।
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। ভারতের কলকাতা শহরের স্কোর ১৩৩, যা পঞ্চম অবস্থানে।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকর্মের ধুলাবালী, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন উল্লেখ করা হয়েছে।
তারা বলছেন, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করা হলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব হবে না।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে মনে করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে উল্লেখ করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভিতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যকলাপ সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে দেখা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন