ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রেজিস্ট্রার শাহীন আহমেদের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ


রেজিস্ট্রার শাহীন আহমেদের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল-২ এর রেজিস্টার শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা বা ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ট্রাইব্যুনাল-৩ এর চেয়ারম্যানের দফতর বরাবর অভিযোগ দায়ের করেছেন অ্যাডভোকেট এএসএম আলী হায়দার দীপু।

অ্যাডভোকেট আলী হায়দার দীপু ‘টেকনো ড্রাগস লিমিটেড’ নামক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ‘টেকনো ড্রাগস লিমিটেড’র ৪৫ জন কর্মচারী বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রথম কিস্তিতে, ২৪ আগস্ট ২০২৬ তারিখে দ্বিতীয় কিস্তিতে এবং সর্বশেষ ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তৃতীয় কিস্তিতে শ্রমিকদের সকল দেনা-পাওনা পরিশোধ করা হয়। শ্রমিকরা সমস্ত অর্থ গ্রহণ করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী তাদের মামলা প্রত্যাহারের কথা রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে রেজিস্ট্রার শাহীন আহমেদ অনৈতিক সুবিধা দাবি করেন। তিনি বারবার বলেন যে, তাকে ‘ম্যানেজ’ না করলে মামলা নিষ্পত্তি হবে না। এমনকি আদালত তাকে মামলা নিষ্পত্তির ক্ষমতা দিয়েছে বলে দাবি করে তিনি নিষ্পত্তির কাজের জন্য কমিশন দাবি করেন।

আরও পড়ুন: সোহেল তাজ: হাসিনা এখন লাশের অপেক্ষায়, ফেসবুক পোস্টে মন্তব্য

অ্যাডভোকেট এ এস এম আলী হায়দার দীপুর অভিযোগ অনুযায়ী, ২৮ জুলাই ও ২৪ আগস্ট শ্রমিকদের অর্থ পরিশোধের সময় রেজিস্টার শাহীন আহমেদ কোনো প্রকার তথ্য ছাড়া হাইকোর্ট এলাকা ও সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত ছিলেন। অভিযোগকারী সিসিটিভি ফুটেজ যাচাই করলে এর সত্যতা পাওয়া যাবে বলে উল্লেখ করেন। এছাড়া, নিষ্পত্তির নামে শাহীন আহমেদ ৫ লাখ টাকা দাবি করেন এবং একাধিকবার আইনজীবীর চেম্বারে গিয়ে টাকার জন্য চাপ দেন।

শ্রমিকদের পাওনা পরিশোধের পরও রেজিস্টার শাহীন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে এক মাস আগে এবং সর্বশেষ গত ১৮ নভেম্বর রাতে টেকনো ড্রাগস লিমিটেডের এইচআর বিভাগে ফোন করেন। যদিও দুই মাস আগে নিষ্পত্তি হয়ে যাওয়া তৃতীয় শ্রম আদালতের মামলাগুলো নিষ্পত্তির কথা বলে শাহীন আহমেদ প্রতিষ্ঠানের মালিক আরেফিন রাফি আহমেদের সঙ্গে যোগাযোগ করতে চান। এইচআর বিভাগ থেকে প্রতিষ্ঠানের অনুমোদিত আইনজীবীর (অভিযোগকারীর) সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও তিনি ৪৫টি মামলা নিষ্পত্তির অজুহাতে মালিকের সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য শাহীন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরিচয় উল্লেখ করে ফোন দিলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, ‘স্যার ওয়াশ রুমে আছেন। তিনি বের হলে আপনাকে (প্রতিবেদক) কলব্যাক করতে বলবো।’ তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রেজিস্ট্রার শাহীন আহমেদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণের ঘোষণা আইনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণের ঘোষণা আইনমন্ত্রীর

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে, যা আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা : দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের জন্য নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এই অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধগুলো দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক বা প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর, ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি পরিবর্তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের পূর্বে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।

তিনি প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যদি যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা যায়, তাহলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেবেন।

পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।

এতে নতুন মামলা দায়েরের হার কমার পাশাপাশি আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়তা করছে।

আইনমন্ত্রী বলেন, পাইলট (পরীক্ষামূলক) প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে হবে।

এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। সমাজে সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় আইনমন্ত্রী জাপান সরকার ও জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। তিনি জাইকাকে আস্থাশীল অংশীদারত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। দেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আদালত বা আইনি প্রক্রিয়ার কোনো অপব্যবহার অনুমোদন করা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য রাখেন।

এছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন এবং প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী, জাইকার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি: খণ্ডিত বাস্তবতার নতুন দৃশ্যভাষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি: খণ্ডিত বাস্তবতার নতুন দৃশ্যভাষা

আগামী ২১ থেকে ২৭ নভেম্বর ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’। প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ। প্রতিদিনের জীবনের পরিবর্তিত বাস্তবতা, স্মৃতি, আলো, শব্দ ও অনুভূতির বিচ্ছিন্ন মুহূর্তগুলোকে এই প্রদর্শনীতে পাঁচ শিল্পী তাঁদের নিজস্ব দৃশ্যভাষায় উপস্থাপন করবেন।

প্রতিদিনের জীবন কি সত্যিই একটি সম্পূর্ণ দৃশ্য? নাকি স্মৃতি, আলো, শব্দ, অনুভূতি এবং ক্ষণস্থায়ী মুহূর্তগুলো মিলে তৈরি করে অসংখ্য খণ্ডচিত্র? কখনো তা স্পষ্ট, কখনো অস্পষ্ট; কখনো পরিচিত দৃশ্য, আবার কখনো ভেতরের কোনো অনুভবের প্রতিফলন। ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ এই ভাঙা-গড়া অভিজ্ঞতাকে পাঁচটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছে।

প্রদর্শনী উপলক্ষে শিল্পীরা এক আড্ডায় তাঁদের কাজ, ভাবনা ও শিল্পচর্চা নিয়ে আলোচনা করেছেন। তাঁদের কথায় এবং প্রদর্শনীর জন্য নির্বাচিত কাজগুলোতে উঠে এসেছে একই থিমের ভেতরে পাঁচটি স্বতন্ত্র শিল্পভাষা। কেউ বাস্তবতার দিকে তাকিয়েছেন প্রকৃতির মধ্য দিয়ে, কেউ মানুষের অনুভবের দিকে, কেউ বিমূর্ততার ভেতর দিয়ে, আবার কেউ দৈনন্দিন জীবনের ছোট ছোট দৃশ্য ও মুহূর্ত থেকে।

শিল্পী আলীর কাজে রঙের তীব্রতা ও স্তরবিন্যাস বিশেষভাবে লক্ষণীয়। The Echoes Within, Celestial Embrace কিংবা The Fake Sun–এ মানব অবয়ব, প্রকৃতি, প্রতীক ও অ্যাবস্ট্রাক্ট উপাদান মিলেমিশে তৈরি করেছে ভিন্ন এক জগৎ। কোথাও মুখ, কোথাও শরীর, কোথাও গাছপালা—দৃশ্যমান বাস্তবতার আড়ালে যেন আরেকটি মানসিক স্তরের ইঙ্গিত রয়েছে। তাঁর কাজে বাস্তব ও পরাবাস্তবের মিশেল একটি আলাদা আবহ তৈরি করে।

দিলরুবা হক কাজরীর কাজ তুলনামূলকভাবে বেশি বর্ণনামুখী। Beyond the Fragments, Golden Hour, Cockatoo ও The Essence of Peace–এর প্রতিটিতেই রয়েছে আলাদা গল্পের ইঙ্গিত। প্রকৃতি, প্রাণী, মানবমুখ ও কল্পনার উপাদান তাঁর কাজে জায়গা করে নেয়। পরিচিত দৃশ্যের সঙ্গে কল্পনার মিশেল তাঁর ছবিগুলোকে সরাসরি বর্ণনার বাইরে নিয়ে যায়।

ইসরাত জাহানের ছবিতে পাওয়া যায় অন্যরকম এক নীরবতা। Morning Glow, Drifting Away, A Quiet Longing, Together We Bloom কিংবা Moments of Stillness—নামগুলোতেও তাঁর আভাস রয়েছে। আলো, ঘর, ফুল, জল, অপেক্ষা কিংবা একাকী মানব অবয়ব তাঁর কাজে আসে বেশ সংযতভাবে। বড় কোনো নাটকীয়তার বদলে দৈনন্দিন জীবনের ছোট ছোট শান্ত মুহূর্ত তাঁর ছবির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

মাহমুদা আসসাফরা মিমের Image of Nature সিরিজে বাস্তব দৃশ্যের সরাসরি উপস্থিতি নেই। রং, জ্যামিতিক বিন্যাস, খণ্ডিত প্লেন ও স্তরবিন্যাসের মধ্য দিয়ে তিনি প্রকৃতির ধারণাকে নতুনভাবে নির্মাণ করেছেন। তাঁর কাজে দৃশ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রং ও ফর্মের পারস্পরিক সম্পর্ক। কোথাও ধূসরতার বিস্তার, কোথাও উজ্জ্বল রঙের ছাপ, আবার কোথাও মৃদু রঙের ব্যবহার—প্রকৃতি এখানে কেবল দৃশ্য নয়, অনুভূতি ও গঠনেরও অংশ।

ফারিন আহমেদের কাজে প্রকৃতির দৃশ্যমান উপস্থিতি তুলনামূলকভাবে প্রবল। The Alchemy of Light, Evening Rain, Into the Blue কিংবা Eternal Love–এ আলো, জল, নগরদৃশ্য, মানুষ ও রঙের গতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আলো ও প্রতিফলনের ব্যবহার তাঁর ছবিতে মুহূর্তের অনুভূতিকে সামনে নিয়ে আসে। পরিচিত দৃশ্যও রঙের ব্যবহারে কখনো কখনো বাস্তবতার চেয়ে স্মৃতির কাছাকাছি চলে যায়।

একই বিষয়কে পাঁচ শিল্পী দেখছেন পাঁচভাবে। কেউ বাস্তবতাকে খুঁজছেন রঙে, কেউ স্মৃতিতে, কেউ নীরবতায়, কেউ প্রতীকে, আবার কেউ আলো ও প্রকৃতির পরিবর্তনে। এই ভিন্নতাই ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’কে একক কোনো ব্যাখ্যার মধ্যে আটকে রাখে না। বরং এই প্রদর্শনী পরিচিত বাস্তবতার ভেতরে ছড়িয়ে থাকা দৃশ্য, স্মৃতি ও অনুভূতির খণ্ডগুলোকে নতুনভাবে দেখার আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে তাফসির মাহফিলে প্রধান আলোচক ড. আজহারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


রাজশাহীতে তাফসির মাহফিলে প্রধান আলোচক ড. আজহারী

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ মাহফিল আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা করছেন, এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এটি রাজশাহীতে ড. আজহারীর প্রথম তাফসির মাহফিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।

ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, "মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে।" তিনি উল্লেখ করেন, মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, "মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন করা হয়েছে, যা সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফিতা কেটে নবনির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনের পর বিওপির নাম ফলক উমোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে কি করছে তার দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার উল্লেখ করেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%