১১:০৩ পি.এম
সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি
এই সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে।
পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতে আইয়ুব খান সকালবেলা টাকা চাওয়ার সময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ উপজেলা সমিতির সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ কেআইবিতে অনুষ্ঠিত
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে টায়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ব্যানার-সাইনবোর্ড
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন