০৯:৩৪ পি.এম
১৬ জুন, ২০২৬, কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে একটি যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বল্লভ দে (৩২)। মঙ্গলবার দুপুরে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় লোকজন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খালে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত যুবক স্থানীয় বঙ্গিম বাজার এলাকার মিলন দে-র পুত্র। জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে তিনি বের হয়ে যান।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
তার মা নিয়তি দেবী ভোরে ছেলে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুরে ঈদগাঁও খালের ছাতি পাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখা যায়।
বঙ্কিম বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, নিহত যুবকটি অপ্রকৃতিস্থ ছিলেন। বিবাহিত এই যুবক স্থানীয় হোটেলে পানি আনার কাজ করতেন। তিনি এ মৃগী রোগী ছিলেন।
ওসি এটিএম শিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে এবং রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন