০২:০৩ পি.এম
ঢাকা, ২৩ জুন, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন প্রকাশ করেনি। এর প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোকেও সহায়তা নাও করতে পারে।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।
আরও পড়ুন: অবৈধ পরিচয়ধারী কাদেরের পালিত পুত্র হিরুকে গ্রেপ্তার
তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’
ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও ট্রাম্প আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা বলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন