০৫:১৩ পি.এম
ময়মনসিংহের ভালুকায় মাদক কারবার পরিচালনার অভিযোগে এক মা ও তার ছেলেকে আটক করা হয়েছে। স্থানীয় জনতার বিক্ষোভের অংশ হিসেবে তাদের ঘর-বাড়ি ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। ঘটনা ঘটে শুক্রবার (১৭ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবারের ঘটনার সময় সকাল সাড়ে ৮টার দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের গ্রামের লোকজন একত্রিত হন। তারা মাদক কারবারের অভিযোগে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় জামাল উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং ছেলে পারভেজ মিয়া (২৫) আটক হন।
আগুনে জামাল উদ্দিনের বাড়ির তিনটি পাকা, চারটি টিনশেড ঘর, রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। পারভীন আক্তার এবং পারভেজ মিয়াকে পরে পুলিশে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল
স্থানীয়দের অভিযোগ, জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছেন। সামাজিকভাবে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি, যা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
এফলে জামাল উদ্দিনের বাড়ি ভাঙচুর করে তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা-ছেলেকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্যান্য পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন, ‘মাদক নির্মূলে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়।’
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মক্ববুল হোসেন বলেন, ‘মাদক কারবারিদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং হালকা মাদক পাওয়ার কারণে ছোট ছোট ছেলেরা আসক্ত হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে' জেলা প্রশাসকের
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানায়, ‘আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। আমরা সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।’
ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মাদক কারবারের অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জামাল উদ্দিনের নামে পুলিশের কাছে মাদকের একাধিক মামলা রয়েছে এবং ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক করে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
আরও পড়ুন: স্ত্রীকে না পেয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাতকড়া পরানো অবস্থায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন