০৮:০১ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানকে আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষে এ ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মাওলানা ফজলুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে
সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন