ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রামিসার মায়ের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক


রামিসার মায়ের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক

নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার জন্য শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া তার মা, যার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানী ঢাকার একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক ডা. রফিক জানিয়েছেন, রামিসার মায়ের চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে থাকবে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

তিনি আরও উল্লেখ করেছেন, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের ফলে তার শারীরিক উপসর্গগুলো আরো জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, শিশু রামিসাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা—যেমন বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) এবং পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামিসার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিস্তারিত পরীক্ষার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ মন্তব্য করেছেন, "সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ।"

তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে যে ঘটনাটি ঘটে, তা জামায়াতের ভেতরে স্বৈরতান্ত্রিক মনোভাবের একটি প্রকাশ।

অন্যদিকে, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক পেটানোর ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এর কাছে জানিয়েছেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও।

এছাড়া অন্তত ১০ জন সাংবাদিকের হেনস্তার অভিযোগও ওঠেছে।

আমরা মাহফুজুর রহমান শিশির, মারুফ হোসেনসহ সকল আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার (২৩ জুন ) সকাল ১১টায় পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, শিশু সুরক্ষা এবং আদর্শ নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এসময় তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।
শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, আইন-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপারের এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজায়নের বার্তা নিয়ে নোয়াখালী কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


সবুজায়নের বার্তা নিয়ে নোয়াখালী কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬
 
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালী সরকারি কলেজে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা। 
 
মঙ্গলবার (২৩ জুন-২০২৬ খ্রিঃ) সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুব, শহর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম, নোসক ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন, সেক্রেটারি মোঃ ইব্রাহিম প্রমূখ। 
 
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে ছাত্রশিবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে ডিবির একটি দল গত সোমবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে। ডিবির এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের বাগচর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মমিন মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মো. শরীফুল ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত শরীফুল ইসলাম বাবু সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%