০৪:৩৩ পি.এম
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকারের নতুন ঋণ সুবিধার ঘোষণা এসেছে। সরকারের এই নতুন উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যের সময় এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক কর্মবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায়, জাতীয় শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপর নজর দেওয়া হবে। এ লক্ষ্যে, জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, এসব ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে সরকার বিশেষ ঋণ কর্মসূচির নীতি গ্রহণ করছে। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রাপ্ত হতে পারবেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন