০১:৫৪ পি.এম
বিএনপি সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ রয়েছে।’
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করালে ভালো হতো। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে; এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
তিনি কাজ করেন, ‘শিশু ফাহিমা হত্যা মামলায় যদি বিচার দীর্ঘসূত্রিতার দিকে অগ্রসর হয়, তাহলে আমরা ধরে নেব যে এই বিচার আর হবে না। রামিসা হত্যার বিচারের মতো ফাহিমা হত্যার বিচারের ক্ষেত্রে সরকারকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নিশ্চয়তা দিতে হবে।’
জামায়াতের আমির বলেন, ‘অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’
এর আগে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ফাহিমা হত্যার বিচারের দাবি জানানো তার সমবয়সীরা।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন