০৮:২৬ পি.এম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে একটি মাদকবিরোধী র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে মোল্লারকুল যুব সংঘের উদ্যোগে মোল্লারকুল স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন মোল্লাহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
স্থানীয় ব্যক্তি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভা একাধিক শ্রেণি-পেশার লোকজন, তরুণ-যুবক এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এবং ‘আপনার সন্তান মাদকের ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদ তো? আসুন, মাদককে প্রতিহত করি, তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় একতাবদ্ধ হই’—এমন সচেতনতা বাড়ানোর স্লোগানসংবলিত ব্যানার বহন করেন।
আলোচনাসভায় বক্তারা মন্তব্য করেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে ঐক্যে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন