বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৫ এম
মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মালিকানাধীন পেট্রোলপাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাম্পে কর্মরত কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পেট্রোলপাম্পে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে ভাঙচুর শুরু করেন। তাদের মধ্যে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করবে। গত ১০ নভেম্বর আদালতের এ সিদ্ধান্তের কথা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উল্লেখ করেছে যে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এ রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
রায় ঘোষণার পূর্বে মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে একটি প্রশ্নোত্তরভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে এ মামলার মাধ্যমে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সহিংসতা ও নির্যাতনের ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, "এ মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে।" তিনি আরও বলেন, "বিশ্বকে মনে করিয়ে দেবে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে।" ভিগনোলি বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
আপিলের সুযোগ নেই
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯ নভেম্বরের রায় হবে চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এর মাধ্যমে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশের জন্যও এই রায় বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনাবাসীর জন্য শত বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার পাবনা-ঢাকা-পাবনা রুটে শুরু হতে যাচ্ছে পাবনা প্রভাতী এক্সপ্রেস এবং পাবনা গোধূলি এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেনের চলাচল।
এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পাবনার রেলস্টেশন চত্বরে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার এবং পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা-ঢাকা-পাবনা রুটে প্রতিদিন ‘পাবনা প্রভাতী (৮০৮) এক্সপ্রেস’ ও ‘পাবনা (৮০৭) গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
রাতভর কর্মসূচি পালন শেষে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি । পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেনএবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সর্বদা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এমপি মহোদয়ের পক্ষ থেকে রাজপথের ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ সকল নেতাকর্মীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব—শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলেও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোনাবাড়ী স্ট্যান্ড থেকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলায় তাকে আটক করা হয়।
দুলাল কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকার বাসিন্দা। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ