ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইজতেমাকে বিবেচনায় রেখে গাজীপুরের নির্বাচনের তারিখ নির্ধারণের আবেদন


ইজতেমাকে বিবেচনায় রেখে গাজীপুরের নির্বাচনের তারিখ নির্ধারণের আবেদন

গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য তাবলীগ জামাত বাংলাদেশ কর্তৃক একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর জমা দেওয়া হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখকে বিবেচনায় নিয়ে এই অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। আবেদনটি সিইসিকে জমা দেন তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য এবং কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর জন্য দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে, যা সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্বীনি পরিবেশের ফলস্বরূপ। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের প্রেক্ষিতে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুবিশাল জনসমাগমের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য আবেদনপত্রে জোর দাবি জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ও ইজতেমার মতো বিশাল আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের সময়সীমা সেভাবেই নির্ধারণ করা প্রয়োজন, যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।

আবেদনপত্রে কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং দেশ ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়েছে। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করার জন্য নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আদালত থেকেই পালালেন শরিফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


এবার আদালত থেকেই পালালেন শরিফুল ইসলাম

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম (২২) নামের এক আসামি ‘পালিয়ে’ গেছেন বলে অভিযোগ উঠেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল কালের কণ্ঠকে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে পালিয়ে যান শরিফুল।

শরিফুল ইসলাম একটি হত্যা মামলার আসামি এবং তিনি এর আগে একবার পালিয়েছিলেন। সেবার তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘মামলায় হাজিরার জন্য তাকে আদালতের এজলাসে ওঠানো হয়। তার হাতে হাতকড়া পড়ানো ছিল। কিন্তু কৌশলে আসামি পালিয়ে যান।’

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ এর আগে এই আসামি একবার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘আজ সেই মামলায় হাজিরার জন্য দিন নির্ধারণ ছিল। তাকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম পরিচলনা করা হচ্ছে। আশা করি খুব শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।’

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে দায়িত্বরত পুলিশ সদস্যদের আঘাত ও মারধর করে হাতকড়া খুলে প্রথম দফায় পালিয়ে যান শরিফুল ইসলাম। ওই ঘটনার দিনই তৎকালীন হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে গ্রেপ্তার হওয়া শরিফুলকে আজ সেই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি। শুনানি শেষে ডিএমপির প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিম তাকে এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি অতর্কিতে ও অত্যন্ত কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যান থেকে একাধিক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পলায়নের ঘটনা ঘটে। তবে পুলিশ তদন্তে উঠে এসেছে, এ ঘটনায় পুলিশ সদস্যরা জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারও করা হয়েছে।

গতকাল সোমবার গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, তদন্তে দেখা যায়, ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে স্কট পার্টি প্রিজন ভ্যানে রওনা দিয়ে তাঁতীবাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে প্রিজন ভ্যান থামে। এ সময় স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস ড্রাইভার নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নিয়ে আসামি পিচ্চি রাজা ও হাজতি আসামি বাশারকে বের করে ভ্যানের সামনের দিকে নিয়ে যান। খাইরুল বাশার প্রিজন ভ্যানের ড্রাইভারের সিটের পাশে বসে। এ সময় পিচ্চি রাজা ও এসআই প্রবীর প্রিজন ভ্যানে ওঠে না। মূলত সেখান থেকে অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে করে আসামি পিচ্চি রাজা পলিয়ে যায়।

পরবর্তী সময়ে এসআই প্রবীর রাত সাড়ে ৮টায় মামলার এজাহারে বর্ণিত ঘটনাস্থলে এসে প্রিজন ভ্যানে উঠে স্কট পার্টির সদস্যদের নিয়ে মামলার এজাহারে বর্ণিত ঘটনাটি সাজান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিলের ঝুঁকি, তথ্য না দিলে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিলের ঝুঁকি, তথ্য না দিলে সতর্কবার্তা

মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করার ক্ষেত্রে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যাত হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এই সতর্কতা প্রকাশ করা হয়।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এই নিয়মটি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটকের কয়েক মিনিট পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


আটকের কয়েক মিনিট পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার কয়েক মিনিটের মধ্যে মুক্তি দিয়েছে, যা ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সাংসদদের আটক করার প্রেক্ষাপটে ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লির নির্বাচন কমিশন ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়, ফলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করে।

আটকের পর, পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পাওয়ার পর ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। এর আগে, সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পদযাত্রা করার সময় তাদের গতিপথ রোধ করে পুলিশ।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন।

তথ্যসূত্র: দ্য উইক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একমাত্র আসামির মৃ-ত্যু-দ-ণ্ড:‎ কাপ্তাইয়ে সুমি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


একমাত্র আসামির মৃ-ত্যু-দ-ণ্ড:‎ কাপ্তাইয়ে সুমি হত্যা

‎‎রাঙামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এটি রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায় বলে জানা গেছে।
‎
‎মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
‎
‎মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ মার্চ সন্ধ্যার পর রাঙুনিয়ার দুবাসী বাজারের ভাড়া বাসা থেকে কাপ্তাই নতুন বাজার এলাকায় যাওয়ার পর হাসিনা বেগম নিখোঁজ হন। পরদিন কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা-কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও আগুনে পোড়ানোর আলামত পাওয়া যায়।
‎
‎এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ১৩ মার্চ ২০২২ কাপ্তাই থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় অভিযোগ আনা হয়।
‎
‎মামলাটির প্রথম দফা তদন্ত শেষে ২০২২ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআইকে দেওয়া হয়। পিবিআই তদন্ত শেষে ২০২৪ সালের ৯ জানুয়ারি একই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
‎
‎মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করেনি। আদালতে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
‎
‎রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, মোখতার আহমদ, সফিউল আলম মিয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম রহিম।
‎
‎রায়ের পর পিপি প্রতিম রায় পাম্পু বলেন, এ রায়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা যাবে—অপরাধ করে কেউ পার পাবে না; একসময় তাকে আইনের আওতায় আসতেই হবে।
‎
‎অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম রহিম বলেন, তারা এ ধরনের রায় প্রত্যাশা করেননি। আদালতের রায়ের বিরুদ্ধে আসামির সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%