০৩:০৫ পি.এম
আগামী ১ জুলাই তারিখ থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এবং বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে।
এরই প্রচারণার অংশ হিসেবে বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেমস অপারেটরের প্রধান নির্বাহীরা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে ঝুঁকিতে ফেলেছে
বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তৈরি হবে। এটি আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে গ্রাহকদের সহায়ক হতে সাহায্য করবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, ক্যাশলেস সমাজের পরিকল্পনার অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন