০১:৪২ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে এডিএনওসি জানায়, ফ্রান্সের টোটালএনার্জিস, ইতালির এনি ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী উম্ম শাইফ গ্যাস ক্যাপ উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন হবে। পাশাপাশি উৎপাদিত হবে সংশ্লিষ্ট গ্যাসজাত তরল পদার্থও।
ইউএইর শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের মন্তব্য করেছেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর কাজে লাগাতে এডিএনওসি তার সংশ্লিষ্ট গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে।’
তিনি আরও জানান, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এই বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সক্ষমতাও বাড়াবে। আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে: ইশরাকের নির্দেশ
ইরানের হামলা ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা প্রকাশ পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন