১০:৪১ পি.এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নুরুল হক উত্তর কাকনহাটি গ্রামের একজন বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
এ সময় তার বাবা নুরুল হক তাকে ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর কিশোরীটি বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন